গৃহবধূর রহস্যমৃত্যু
দি নিউজ লায়ন ; কাঁকসা থানার পানাগড় বাজারের অফিসপাড়া এলাকায় বাড়ির ভিতর থেকে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতার নাম পূজা দাস (২৮)। শ্বশুরবাড়ির সূত্রে জানা গেছে দাম্পত্য কলহের জেরে ওই মহিলা রাতে নিজের রুমে ঢুকে গলায় দড়ি নেন।কিন্তু বাপের বাড়ির লোকেদের অভিযোগ মেরে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার ঘটনা সাজাচ্ছে।
বুধবার রাতে অনেক ডাকা ডাকির পরেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ওই মহিলার মৃতদেহ ঝুলে থাকতে দেখে কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
যদিও মৃতার দিদির অভিযোগ তার বোনকে শ্বশুরবাড়ির লোকেরাই মেরে ঝুলিয়ে দিয়েছে।পরে সেটাকে আত্মহত্যা বলতে চাইছে।বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।

Post a Comment